Image description
 
 
রাষ্ট্রকল্পে সাংস্কৃতিক ভাবনা রাজনৈতিক ভাবনার সমান অথবা বেশি গুরুত্বপূর্ণ। এটা তিনটি স্তরে ব্যাখ্যা করা যায়:
১। রাষ্ট্রকল্প বলতে বোঝায়:
▪️আমরা কী ধরনের সমাজ চাই
▪️কী ধরনের নাগরিক চাই
▪️কী ধরনের ইতিহাসকে রাষ্ট্রীয় ইতিহাস বানাব
▪️কোন ভাষা, কোন সাহিত্য, কোন নান্দনিকতা রাষ্ট্রীয় মানদণ্ড হবে
▪️কোন মূল্যবোধকে “জাতীয় মূল্যবোধ” বলা হবে
এগুলো ছাড়া কোনো দল সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে পারে না। কারণ সাংস্কৃতিক ন্যারেটিভ হলো রাষ্ট্রের আত্মপরিচয়ের গল্প।
বিএনপি, এনসিপি, এবং জামাত—কারোই স্টেট ভিশন নাই কিংবা সাংস্কৃতিক ন্যারেটিভও নাই।
 
২। যাদের রাষ্ট্রকল্প নেই, তারা সাংস্কৃতিক ন্যারেটিভ ধার করে
এটা রাষ্ট্রবিজ্ঞানের একটি পরিচিত নিয়ম। কারণ তাদের কাছে:
▪️নিজস্ব ইতিহাস নেই
▪️নিজস্ব নান্দনিকতা নেই
▪️নিজস্ব সাংস্কৃতিক আইকন নেই
▪️নিজস্ব জাতি-ভাবনা নেই
তাই তারা বাধ্য হয় বিদ্যমান রাষ্ট্রীয় ন্যারেটিভ কপি করতে।
বাংলাদেশে সেই ন্যারেটিভ তৈরি করেছে একমাত্র আওয়ামী লীগ/বামেরা। ফলে BNP/NCP-এর রবীন্দ্রনাথ উদযাপন করা কোনো “ভালোবাসা” না— এটা ideological dependency
 
৩। রাষ্ট্রকল্পহীন দলগুলো ক্ষমতা-নির্ভর, সমাজ-নির্ভর নয়
যে দল রাষ্ট্রকল্পহীন, তারা তিনটি জিনিসে বিশ্বাস করে:
▪️ক্ষমতা দখল
▪️পৃষ্ঠপোষকতা নেটওয়ার্ক
▪️অর্থনৈতিক রেন্ট
এদের কাছে রাষ্ট্র মানে:
▪️পুলিশ
▪️প্রশাসন
▪️টেন্ডার
▪️আমলাতন্ত্র
▪️কমিশন
▪️নিয়োগ
রাষ্ট্রের মানে যে কালচার প্রজেক্ট —এটা তাদের অভিধানে নেই। ফলে তারা সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে পারে না, কারণ:
▪️সাংস্কৃতিক ন্যারেটিভ দীর্ঘমেয়াদি
▪️এতে অর্থনৈতিক লাভ তৎক্ষণাৎ আসে না
▪️এতে ক্ষমতা নয়, সমাজকে বদলাতে হয়
▪️এতে বুদ্ধিবৃত্তিক শ্রম লাগে
▪️এতে নান্দনিকতা, ইতিহাস, দর্শন লাগে।
বিএনপি, এনসিপি, এবং জামাত—এই তিনটির কোনোটাই নেই।
______________________________
◼️ কেন আওয়ামী লীগ পারে?
কারণ তাদের একটা দর্শন আছে, রাষ্ট্রকল্প আছে—বাঙালি জাতীয়তাবাদ, যা আসলে সর্বভারতীয় হিন্দুত্ববাদের বেঙ্গল ভার্সন। বাঙালি জাতীয়তাবাদের:
▪️একটি সাংস্কৃতিক রুট আছে
▪️একটি ঐতিহাসিক ন্যারেটিভ আছে
▪️একটি নান্দনিক কাঠামো আছে
▪️রাষ্ট্রীয় আইকন সেট আছে (রবীন্দ্রনাথ, মুজিব)
▪️শিক্ষা-কারিকুলাম আছে
▪️মিডিয়া-ইন্ডাস্ট্রি আছে
▪️সাংস্কৃতিক অর্থনীতি আছে
এগুলো মিলেই তারা একটি cultural hegemony তৈরি করেছে।
__________________
◼️ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা কালচারাল ইকোনমি
১। ইকো-সিস্টেম:
রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যে কালচারাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তার সাথে জরিত বিলিয়ন-ডলারের অর্থনৈতিক ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমে আছে:
▪️টিভি/ফিল্ম/ড্রামা
▪️বই প্রকাশনা
▪️একাডেমিক গবেষণা
▪️NGO-ফান্ডেড কালচারাল প্রজেক্ট
▪️আর্টস ফেস্টিভ্যাল
▪️নাচ-গান-থিয়েটার স্কুল
▪️কারিকুলাম
▪️মিডিয়া ন্যারেটিভ
▪️সরকারি অনুদান
▪️আন্তর্জাতিক সাংস্কৃতিক কূটনীতি
রবীন্দ্রনাথ এখানে একটি ব্র্যান্ড—যার চারপাশে অর্থ, ক্ষমতা, মর্যাদা, চাকরি, গবেষণা, ফান্ডিং—সবকিছু ঘোরে।
এটা “রবীন্দ্রনাথকে ভালো লাগে” টাইপ ব্যাপার না এটা state-sponsored cultural capitalism
২। কেন আওয়ামী লীগ এই কমপ্লেক্সকে এত গুরুত্ব দেয়?
কারণ আওয়ামী লীগের রাষ্ট্রকল্প= বাঙালি জাতীয়তাবাদ + রবীন্দ্রনাথীয় নান্দনিকতা— এই কমপ্লেক্স ছাড়া টিকতে পারে না।
তাদের জন্য রবীন্দ্রনাথ:
▪️সাংস্কৃতিক বৈধতা
▪️আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা
▪️ভারতের সাথে সাংস্কৃতিক সেতুবন্ধ
▪️বাঙালি পরিচয়ের “উচ্চ সংস্কৃতি” সংস্করণ
▪️রাজনৈতিক ন্যারেটিভের নান্দনিক কাঠামো
রবীন্দ্রনাথ ছাড়া আওয়ামী লীগের সাংস্কৃতিক রাষ্ট্রকল্প অর্ধেক ভেঙে পড়ে। তাই তারা রঠাকে শুধু উদযাপন করে না—তারা তাকে institutionalize করেছে।
৩। এই কমপ্লেক্স কীভাবে কাজ করে —
রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা কমপ্লেক্সের তিনটি স্তর আছে:
ক. রাষ্ট্রীয় বল:
▪️শিক্ষা মন্ত্রণালয়
▪️সংস্কৃতি মন্ত্রণালয়
▪️বাংলা একাডেমি
▪️শিল্পকলা একাডেমি
▪️টিভি/রেডিও
▪️কারিকুলাম বোর্ড
এরা রবীন্দ্রনাথকে “রাষ্ট্রীয় মানদণ্ড” বানায়।
খ.কালচারাল ইন্ডাস্ট্রিজ:
▪️প্রকাশনা
▪️নাট্যদল
▪️নাচ-গান স্কুল
▪️মিডিয়া হাউস
▪️ফেস্টিভ্যাল
▪️বিশ্ববিদ্যালয়ের বিভাগ
▪️NGO-ফান্ডেড প্রজেক্ট
এরা রঠাকে “পণ্য” বানায়।
গ. ইন্টালেকচুয়াল ক্লাস
▪️অধ্যাপক
▪️গবেষক
▪️কলামিস্ট
▪️কবি-লেখক
▪️সাংস্কৃতিক কর্মী
▪️সাংবাদিক
এরা রঠাকে “বুদ্ধিবৃত্তিক বৈধতা” দেয়।
এই তিনটি স্তর মিলে রবীন্দ্রনাথ হয়ে ওঠে: রাষ্ট্রীয় নান্দনিকতার কেন্দ্রীয় আইকন।
এটা কোনো কবিকে ভালোবাসার ব্যাপার না— এটা hegemony production।
__________________
◼️ কেন বিএনপি/জামাত এই কমপ্লেক্স তৈরি করতে পারে না?
কারণ সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি করতে লাগে:
▪️দীর্ঘমেয়াদি রাষ্ট্রকল্প
▪️নান্দনিক দর্শন
▪️ঐতিহাসিক ন্যারেটিভ
▪️সাংস্কৃতিক বিনিয়োগ
▪️বুদ্ধিবৃত্তিক শ্রেণির সাথে জোট
▪️আন্তর্জাতিক সাংস্কৃতিক কূটনীতি
বিএনপি/জামাত—কোনোটাই এগুলোর কোনোটা তৈরি করেনি।
তাদের কাছে রাষ্ট্র মানে পুলিশ, প্রশাসন, আমলাতন্ত্র।
সাংস্কৃতিক ন্যারেটিভ তাদের কাছে অপ্রয়োজনীয়। ফলে তারা বাধ্য হয় আওয়ামী লীগের সাংস্কৃতিক ন্যারেটিভ কপি করতে।
রবীন্দ্রনাথ উদযাপন—এটা তারই লক্ষণ।
________________
◼️ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা কমপ্লেক্সের ফলাফল
এই কমপ্লেক্স তিনটি কাজ করে:
১. আওয়ামী লীগের সাংস্কৃতিক আধিপত্য স্থায়ী করে: সাংস্কৃতিক ন্যারেটিভ বদলানো রাজনৈতিক ন্যারেটিভ বদলানোর চেয়ে অনেক কঠিন। মুজিবের পতন হলেও রবীন্দ্রনাথের হয়নি।
২. বিকল্প সাংস্কৃতিক প্রকল্পকে দমিয়ে রাখে
৩. বাঙালি পরিচয়কে একমাত্র বৈধ পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করে।
এতে অন্যান্য পরিচয়— পূর্ব বাঙলা, মুসলিম বাঙলা, আঞ্চলিক বাঙলা— সবকিছুই “অবৈধ” বা “নিম্নমানের” হয়ে যায়।
রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক–অর্থনৈতিক কমপ্লেক্স হলো আওয়ামী লীগের রাষ্ট্রকল্পের সাংস্কৃতিক অবকাঠামো; আর যেহেতু বিএনপি/জামাতের কোনো রাষ্ট্রকল্প নেই, তারা এই কমপ্লেক্সের derivative সংস্করণ ছাড়া কিছুই হতে পারে না।