Image description

রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনী রেললাইন বাজার এলাকায় মো. রনি (২৮) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৬ মে) বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় আরো ৫ জন আহত হয়েছেন।

রনিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই হাসান জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি-গুলির সময় পাশ দিয়ে রনি হেঁটে যাচ্ছিলেন। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে লাগে।

 

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

একই ঘটনায় পথচারী মিল শ্রমিক মাহাদি হাসান (১৬) ছুরিকাঘাতে আহত হয়। এছাড়া লাঠির আঘাতে চোখে আঘাত পান মো. বিল্লাল (৩০) ও মাথায় আঘাত পান রাব্বি আহমেদ (৩২) নামের ব্যবসায়ী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।