Image description

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীi। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, আগামী ৮ মে কলকাতায় বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারীকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হবে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন, যা তাকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দেবে।

 

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এতে পরাজিত হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানিপুর আসনে শুভেন্দুর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হারেন তিনি। পাশাপাশি নন্দিগ্রাম আসনেও জয় পেয়েছেন শুভেন্দু, যার একটি আসন তিনি ছেড়ে দেবেন বলে জানা গেছে।

জানা গেছে, আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেন তিনি। এদিকে সমর্থকদের কোনো ধরনের উল্লাস না করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু।

অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। একই সময় আশপাশের দোকানেও আক্রমণের ঘটনা ঘটে, এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখনো বিরাজ করছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

শীর্ষনিউজ