Image description

‘মাদ্রাসায় কখনও ধর্ষন হয়না। আপনারা জানেন, আলেমগণ শয়তানের সবচেয়ে বড় শত্রু। এই শয়তানের প্ররোচনায় ২/১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এটাকে ধর্ষন বলা ঠিক না।’ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, বেঙ্গলি স্টিম নামে একটি পেইজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে জামায়াত আমির শফিকুর রহমানের ছবি ব্যবহার করে লিখা হয়েছে, ‘মাদ্রাসায় কখনও ধর্ষন হয়না। আপনারা জানেন, আলেমগণ শয়তানের সবচেয়ে বড় শত্রু। এই শয়তানের প্ররোচনায় ২/১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এটাকে ধর্ষন বলা ঠিক না।’ ফটোকার্ডটি উল্লিখিত পেজ থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করার পাশাপাশি বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকেও পোস্ট করতে দেখা গেছে।

 
 

 

অন্যদিকে ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ’ নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি গ্রুপে ছবিটি পোস্ট করা হলে সেখানে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৫ শতাধিক মন্তব্য পড়েছে। এতে নেটিজেনরা দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। যেমন : রেজাউল করিম নামে একজন মন্তব্য করেছেন, ‘তা সেটাকে কি বলে, সেটাকে কি বলাৎকার বলে? আপনার কোনটা পছন্দ?’ তানজিমা বাহার তন্নি নামে আরেকজন লিখেছেন, ‘ঠিকই আছে একদম রাজাকারের মতোই বয়ান দিতেছেন। ৭১ এ আপনাদের স্বজাতির চরিত্র তো এমনই ই ছিলো!!’

 

তবে প্রচারিত দাবিটির সাথে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে তার এমন বক্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়। এ ছাড়া ডা. শফিকুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেইজেও এ সম্পর্কিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

অর্থাৎ, মাদ্রাসায় কখনও ধর্ষ ন হয় না। আপনারা জানেন, আলেমগণ শয়তানের সবচেয়ে বড় শত্রু। এই শয়তানের প্ররোচনায় ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এটাকে ধর্ষণ বলা ঠিক না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। তার এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।