Image description

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশোধনীতে নিজ নামের আগে ‘অ্যাডভোকেট’ উপাধি লিখতে চান জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ জন্য তিনি আবেদনও করেছেন নির্বাচন কমিশনে (ইসি)।

 

তবে তার এই আবেদন নামঞ্জুর করে দিয়েছে ইসি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য এনআইডিতে এই উপাধি রাখতে ইসিতে ফের আবেদন করেছেন বিএনপির এই সংসদ সদস্য।

 

বুধবার (৬ মে) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ যোগ করার আবেদন করেন। তার আইন পেশার পদবি ‘অ্যাডভোকেট’ নামের আগে যুক্ত করার বিধান না থাকায় ইসি তা মঞ্জুর করেনি। পরে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন।

 

তবে এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

 

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে আদালতের আদেশ থাকায় বিচারপতি নামের আগে পদবি যোগ করা হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাও এনআইডির একটি অংশে রাখা হয়।

 

তারা আরও জানান, আর ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, নামের প্রারম্ভে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’, ‘অ্যাডভোকেট’ প্রভৃতিসহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধন করার সুযোগ নেই।