চাঁদাবাজের রাজনৈতিক পরিচয় মুখ্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশেন (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজতো চাঁদাবাজ। তাদের কোন রাজনৈতিক পরিচয়টি মুখ্য নয়। অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশেন (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেন, দুইদিনে ঢাকায় ৯৪জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরো ৯৪ জনকে চাঁদাবাজের সহযোগী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যাতে অপরাধীদের চিহ্নিত করা যায়। গোয়েন্দা নেটওয়ার্ক বৃদ্ধি করা হয়েছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে সক্রিয় করা হচ্ছে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম ও ডিএমপির ডিসি( মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এস এন নাসিরুল ইসলাম।