প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই সরকারের লক্ষ্য। আমরা সুশাসন রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি করতে চাচ্ছি।’
রোববার বেলা সাড়ে ১১টার দিকে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি।
প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতা পেলে বোঝার ভার কমানো যাবে।