মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে চাপ ফেলছে। দিন শেষে বড় শেয়ার সূচকগুলো সবই নেমে যায়, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ে অস্থিরতা।
এর মধ্যে আছে হংকংয়ের হ্যাং সেং, তাইওয়ানের টিডব্লিউএসই, জাপানের নিক্কেই এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি।
দক্ষিণ কোরিয়ার কোস্পির সূচক অবশ্য দিনের শুরুতে কিছুটা শক্ত অবস্থানে ছিল।
এরই মধ্যে বৈশ্বিক বাজারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্রেন্ট ক্রুড তেলের দাম। এর দাম লাফিয়ে উঠে ব্যারেলপ্রতি ১২৫ ডলারের ওপরে চলে গেছে। অথচ ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর আগে দাম ছিল প্রায় ৭০ ডলারের আশপাশে।
বিশ্লেষকদের মতে, শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে কূটনৈতিক সমাধানের যে আশা ছিল, তা এখন দ্রুত ফিকে হয়ে যাচ্ছে।