আন্ত জেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
গাবতলী রুট :
এই রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা।
গাবতলী থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা।
সায়েদাবাদ রুট :
এই রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা।
সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।
মহাখালী রুট :
এই রুটের আওতায় মহাখালী থেকে ময়মনসিংহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। পাশাপাশি ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৩৭৫ টাকা। মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৪৯২ টাকা। মহাখালী থেকে শেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩৭ টাকা। মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৪০১ টাকা। এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৫১১ টাকা।