Image description

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করতে পারেনি কিংবা এমপিওভুক্ত হতে পারেনি, এমন আরও প্রায় ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। এ সংক্রান্ত ফাইল ইতোমধ্য তোলা হয়েছে বলে জানা গেছে।

 

বুধবার (২২ এপ্রিল) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, ২০০ থেকে ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য সংগৃহীত শূন্য পদের ভিত্তিতে তাদের প্রতিস্থাপন করা হবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ইতোমধ্যে চেয়ারম্যানের দপ্তরে প্রার্থীদের প্রতিস্থাপনের ফাইল পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ ফাইল অনুমোদন হওয়ার পর তাদের প্রতিস্থাপন করা হবে।

 

তিনি আরও বলেন, প্রতিস্থাপনের পাশাপাশি ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে। শোকজের জবাব পাওয়ার পর তাদের শাস্তির মুখোমুখি করা হতে পারে।