Image description

রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সমাবেশে জুলাই শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

এছাড়া সমাবেশে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।