Image description

সারাদেশে ছাত্রদলের হামলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। বুধবার (২২এপ্রিল) বিকেলে সংগঠনটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে মিছিলটি দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড বেড়েছে, যা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তারা শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খাঁন এবং কলেজ কার্যক্রম ও আইন সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।