Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দয়া করে আমাকে মহামান্য কথাটি বলবেন না। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন।

 

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম তারকা চিহ্নিত প্রশ্ন ২০ উপস্থাপন করতে গিয়ে বলেন, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করেছি।

 

পরে তার প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইব, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এরপরে অ্যাড্রেস করার সময় কখনেও এই কথাটি আর বলবেন না।

 

এই কথা বলার পরপর সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে অভিবাদন জানান।