Image description

আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ বছরের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম এই বড় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের আমি আন্তরিক শুভকামনা জানাচ্ছি।

 

বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এবং পরীক্ষা চলাকালীন সময়ে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

 
 

তিনি বলেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ বিভ্রাট যেন তাদের বিঘ্নিত না করে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

 

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে তিনি শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি একটি নকলমুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।