ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিকরা।
আজ রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জানা যায়, সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পর ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা চলছে। ওই সভায় মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া প্রস্তাব করা হবে। পরে সেটি বিশ্লেষণ করা হবে।
সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। আরও উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমুখ।
শীর্ষনিউজ