জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে হাস্যরসে মজেছেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো: মনজুরুল ইসলাম। রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নির্ধারিত সময়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে মজার ছলে ডেপুটি স্পিকারের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন।
নির্ধারিত সময়ে মনজুরুল ইসলামকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানালে উঠে দাঁড়িয়ে কিছুটা মজা করে স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি কিন্তুু মুহসিন হলের ভােইদেরকে সময় দিয়েছেন বাড়িয়ে। আমি কিন্তু মুহসিন হল থেকে কাছেই জসিমউদ্দিন হলের ছাত্র। আমি কিন্তু দূরে নয়, জসিমউদ্দিন হল থেকে দৌড়ে কিন্তু মুহসিন হলে যাওয়া যায়। আমাকে দুই মিনিট দিবেন।’
এসময় সংসদের বাকি সদস্যরা টেবিল চাপড়ে তার সঙ্গে হাস্যরসে মজেন।
এসময় স্পিকার তাকে বলেন, ‘(হেসে) ঠিক আছে। আপনি বক্তব্য শেষ করেন।’ পরে অবশ্য তাকে তার চাওয়া দুই মিনিট দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী থেকে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজেও ঢাবির মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। আর মো: মনজুরুল ইসলামও বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মুলত সেই বিষয়কেই মজার ছলে তুলে আনা হয়েছে।