সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ ব্ল্যাক ডে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পৃথক সচিবালয়ের রায় নিয়ে তিনি বলেন, আপনারা দেখবেন এই রায়টি ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বরের ২ তারিখ ২০২৫।
তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ ব্ল্যাক ডে। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বলেন, আইনের অধীনে সচিবালয় যে প্রতিষ্ঠা হয়েছে তার কি হবে? বিল্ডিং এর কি হবে? কাজের কি হবে? জনশক্তির কি হবে? এগুলো বিচার বিভাগের ইতিহাসে একটা ব্ল্যাক সিমটম হিসেবে থেকে যাবে। কালো অধ্যায়।
তিনি আরও বলেন, আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো ব্যাজ ধারণ করা উচিত। মুখে কালো কাপড় পরা উচিত। আমরা এক্সপেক্ট করব আপনারা (সরকার) বিচার বিভাগের সচিবালয়কে কর্মরত রাখবেন স্ট্যাটাস কো রাখবেন।