৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারের খসড়া সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষকনেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আজীজি লেখেন, ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার খসড়া সিদ্ধান্ত অযৌক্তিক। শিক্ষক আন্দোলনের কারণে যে ক্ষতি হয়েছে আমরা চারটি শনিবার বন্ধের দিনে ক্লাস নিয়ে সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করেছি।
অনলাইন ক্লাস প্রসঙ্গে তিনি লেখেন, অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা যেতে পারে। কিন্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসের ফিডব্যাক অফলাইনের ২০% এর বেশি হবে না। অফলাইনে ক্লাস চালু রাখার চেষ্টা করতে হবে।