পবিত্র ঈদুল ফিতরের পর ১০ দিন পার হলেও সুনামগঞ্জের দিরাই-শাল্লা এলাকার মানুষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পায়নি বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। নিজের নির্বাচনী এলাকার নবনির্বাচিত এমপিকে চিঠি লিখে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) সংক্ষিপ্ত চিঠিতে মোহাম্মদ শিশির মনির লেখেন, ঈদ গেল প্রায় ১০ দিন। আজও ঈদ উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রীর উপহার দিরাই-শাল্লার জনগণের হাতে পৌঁছায়নি। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া অতীব জরুরি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে হারিয়ে আসনটির এমপি নির্বাচিত হন বিএনপির নাছির উদ্দিন চৌধুরী।