Image description

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব পেয়েছে দেশটির সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো ইউনিট ‌‘নোপো’। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা আর জনসম্মুখে আসেননি।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবার ওপর চালানো ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি অত্যন্ত সুরক্ষিত একটি স্থানে চিকিৎসাধীন। তবে ইরান সরকার এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা পুরোপুরি সুস্থ ও নিরাপদ আছে।

 

 

বিশ্লেষকদের মতে, নোপো ইউনিটকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে মোজতবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ইউনিট ইরানের সবচেয়ে প্রশিক্ষিত ও দক্ষ কমান্ডো বাহিনী হিসেবে পরিচিত।

ইরানের বিশেষায়িত এই ‘ব্ল্যাক-ক্ল্যাড’ (কালো পোশাকধারী) বাহিনী ১৯৯১ সালে গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে এটি জিম্মি উদ্ধার এবং সন্ত্রাসবাদ দমনের কাজে নিয়োজিত থাকলেও বাস্তবে এই বাহিনীটি সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ঢাল হিসেবে কাজ করে।

বিশ্লেষকদের মতে, নোপো বাহিনী ইরানের সাধারণ পুলিশ বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চেয়েও অনেক বেশি প্রশিক্ষিত ও নিষ্ঠুর।