ইরান-ইসরায়েলের মধ্যে উদ্ভুত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকে অবস্থিত বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে এবং সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
এ বিষয়ে ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ইরাক সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী সবাইকে চলার জন্য অনুরোধ করা হলো।
জরুরি প্রয়োজনে দূতাবাসের নিম্নেবর্ণিত হটলাইন ও ই-মেইলে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হটলাইন : +9647827883680 (Whatsapp) ই-মেইল : [email protected]