Image description

চাল, পাস্তা, চিনি, রান্নার তেল আর শিমের বিচি। জিহাদি গোষ্ঠীর প্রচারে এসব ত্রাণসামগ্রীর ছবি দেখার কথা কেউ ভাবেন না। গত আগস্টে ঠিক এমনই ঘটনা ঘটিয়েছে আল-কায়েদার সোমালি শাখা আল-শাবাব। তাদের ‘দাতব্য সংস্থা’ কয়েক শ অভাবী পরিবারের হাতে এসব খাবার তুলে দিয়েছে। সামাজিক মাধ্যম আর নিজেদের রেডিও স্টেশনে এই ত্রাণ বিতরণের ব্যাপক প্রচারও চালিয়েছে তারা।

 

সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বড় অংশের গ্রামাঞ্চল আল-শাবাবের দখলে। ২০২৬ সালজুড়েই নিজেদের এই মানবিক কাজ দেখাতে বেশ আগ্রহী ছিল গোষ্ঠীটি। আল-শাবাবের একটি ভিডিওতে স্থানীয় নারীকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তাদের ভালো করুন।’ স্থানীয় মানুষদের মন জয় করার চেষ্টারই অংশ এসব উদ্যোগ। নিজেদের শুধু জিহাদি গোষ্ঠী হিসেবে না দেখিয়ে এর চেয়েও বড় কিছু হিসেবে তুলে ধরতে চাইছে তারা।

 

৯/১১ হামলার পর পঁচিশ বছর পেরিয়ে গেছে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) তথাকথিত খেলাফত ঘোষণারও ১২ বছর হলো। আজকের দিনে জিহাদি আন্দোলনের চেহারা অনেকটাই বদলে গেছে।

রাষ্ট্র পরিচালনার বাস্তব চ্যালেঞ্জের মুখে পড়ে কিছু জিহাদি গোষ্ঠী হয়তো স্থানীয় রাজনীতিতেই বেশি মনোযোগী হয়ে উঠবে। অন্যরা হয়তো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত নিজেদের বড় স্বপ্নগুলো লুকিয়ে রাখবে।

পশ্চিমা বিশ্বে হামলা চালানো বা বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র গড়ার লড়াইয়ে এখন আর সবার মনোযোগ নেই। আল-কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো বিশেষ করে এখন ঘরের কাছাকাছি এলাকায় ক্ষমতা দখলের চেষ্টায় বেশি জোর দিচ্ছে। এই লক্ষ্যে পৌঁছাতে তারা নানা ধরনের ছাড় ও আপস করতেও রাজি হচ্ছে।

 

এই পরিবর্তনে জিহাদি আন্দোলনের ভেতরেই বিতর্ক দানা বাঁধছে। কট্টরপন্থীরা কোনো ধরনের আপস মানতে নারাজ। বাস্তববাদীরা ক্ষমতা দখলের পথ হিসেবে স্থানীয় গোষ্ঠী ও পুরোনো শত্রুদের সঙ্গে কাজ করাকে বেছে নিচ্ছেন। প্রশ্ন উঠেছে, বাস্তববাদীদের এই অবস্থান কি আসলেই কোনো পরিবর্তন, নাকি চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য শুধু কৌশলের বদল? তাদের চূড়ান্ত লক্ষ্য হলো এমন রাষ্ট্র কায়েম করা, যা দেশের ভেতরে ও বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্কে নিজস্ব শরিয়া আইন মেনে চলবে।

বড়-বড় পরাজয়

আল-কায়েদা বা আইএস—কোনো গোষ্ঠীই তাদের চূড়ান্ত স্বপ্ন পূরণ করতে পারেনি। কোনো একটি বা একাধিক দেশ দখল করে কঠোর ব্যাখ্যা অনুযায়ী শাসন চালানোর লক্ষ্য পূরণ হয়নি। দুই গোষ্ঠীই বড় বড় পরাজয়ের মুখে পড়েছে। হারিয়েছে শীর্ষ নেতাদের। বছরের পর বছর আন্তর্জাতিক চাপের মধ্যে থেকেছে। একসময় ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে রাখা আইএস ২০১৯ সালে তাদের শেষ ঘাঁটিটিও হারায়। এত পরাজয়ের পরও জিহাদবাদ শেষ হয়ে যায়নি।

 

এই গোষ্ঠীগুলো কি আসলেই তাদের লক্ষ্য বদলাচ্ছে, নাকি শুধু কৌশল পাল্টাচ্ছে? যাঁরা আপসের কথা বলছেন, তাঁরাও কঠোর শরিয়া আইনের রাষ্ট্র গড়ার স্বপ্ন পুরোপুরি ছেড়ে দিচ্ছেন এমন নয়। ক্লার্কের প্রশ্ন হলো, এই বাস্তববাদী কৌশল কি ‘ট্রোজান হর্স কৌশল’ (ভেতরে ঢুকে দখল নেওয়ার ফন্দি), যেখানে দীর্ঘমেয়াদি লক্ষ্য না ছেড়েই ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করা হয়?

 

জিহাদবাদের প্রধান যুদ্ধক্ষেত্র এখন আফ্রিকা মহাদেশ। সাহেল অঞ্চলে (মালি, বুরকিনা ফাসো ও নাইজার) আল-কায়েদার শক্তিশালী শাখা জেএনআইএম আর সোমালিয়ায় আল-শাবাব দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ (ইনসার্জেন্সি) চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিদ্বন্দ্বী আইএসের সক্রিয় শাখা রয়েছে নাইজেরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, সাহেল, মোজাম্বিক ও সোমালিয়ায়।

 

জিহাদিরা মুখে স্বীকার করুক বা না করুক, তাদের জন্য অনুপ্রেরণা ও ঈর্ষার বড় উৎস হলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আইএস ও পরে আল-কায়েদার এই সাবেক কমান্ডার একসময় আমেরিকার তালিকাভুক্ত ফেরারি আসামি ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি সিরিয়ার ক্ষমতায় বসেন। পশ্চিমা নেতারাও তাঁকে সাদরে গ্রহণ করেছেন।

 

যুদ্ধের ময়দানে তিনি একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। প্রথমে আইএস ও পরে আল-কায়েদার সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠী নুসরা ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন তিনি। হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসের নেতৃত্বও পরে তিনি হাতে নেন।

 

ধীরে ধীরে আইএস এবং আল-কায়েদা—উভয়ের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেন শারা। বিশ্বব্যাপী জিহাদের ডাক থেকেও নিজেকে সরিয়ে নেন। সিরিয়ার দিকেই সব মনোযোগ দেন তিনি। উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে নিজের স্থানীয় ক্ষমতার শক্ত ঘাঁটি গড়ে তোলেন।

 

ইসলামপন্থী নয় এমন গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করার এবং বিদেশি শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখার তাঁর বাড়তি আগ্রহ সবাইকে অবাক করেছিল। এইচটিএস যখন দামেস্কের দিকে এগোচ্ছিল, তখন তাদের নেতৃত্ব আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করার চেষ্টা করে। ইসলামপন্থীরা ক্ষমতা দখল করলে কী হবে, সেই ভয় কাটাতে তারা তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র রাশিয়ার সঙ্গেও যোগাযোগ করেছিল।

 

এই বাস্তববাদী কৌশল আর অনুকূল ভূরাজনৈতিক পরিবেশ (বিশেষ করে রাশিয়া ও ইরানের দুর্বল হয়ে পড়া) তাঁকে সিরিয়ার ক্ষমতায় বসতে সাহায্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের শারাকে স্বাগত জানানোর দৃশ্য ছিল আরও বিস্ময়কর। ২০২৫ সালের নভেম্বরে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প নিজের ব্র্যান্ডের সুগন্ধি (কোলন) শারার গায়ে ছিটিয়ে দেন। মজা করে জানতে চান শারার কয়জন স্ত্রী আছেন। শারাকে তিনি ‘অত্যন্ত শক্তিশালী নেতা’ বলে প্রশংসাও করেন।

 

কিছু জিহাদির কাছে শারার এই সাফল্য দারুণ অনুপ্রেরণার। অন্যদের চোখে তাঁর এসব কাজ নিজেদের আদর্শের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছে আইএস। শারা ও তাঁর কর্মকর্তাদের ‘ধর্মত্যাগী’ ঘোষণা দিয়ে সরকারি বাহিনীর ওপর হামলাও চালিয়েছে তারা। অন্যান্য কট্টর ধর্মীয় নেতারাও প্রায় একই অবস্থান নিয়েছেন। প্রকাশ্যে শারার বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া থেকে তাঁরা শুধু বিরত থেকেছেন।

 

২০২৫ সাল থেকে কট্টরপন্থী আর বাস্তববাদী জিহাদিদের মধ্যে এই বিভেদ অনলাইনে বিতর্ক উসকে দিয়েছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছে। নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তারা পাল্টাপাল্টি বইও প্রকাশ করছে।

 

কিছু জিহাদি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর আরও একটি সুযোগ দেখছে। তাদের বিশ্বাস, পশ্চিমা সরকারগুলোর হাতে এখন এর চেয়েও বড় অনেক ঝামেলা আছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং চীন ও রাশিয়ার সঙ্গে বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতার কারণে জিহাদিদের বিরুদ্ধে লড়াই ৯/১১-পরবর্তী সময়ের মতো অগ্রাধিকার পাচ্ছে না। ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার, তালেবানের ক্ষমতায় ফেরা এবং সবশেষ সিরিয়ায় শারার উত্থান তাদের সেই বিশ্বাস আরও পাকা করেছে।

 

 

কট্টরপন্থীদের মতে, বেশি ছাড় দেওয়ার অর্থ হলো মূল বিশ্বাস ত্যাগ করা। কঠোর শরিয়া আইন জারি করা থেকে সরে আসা, ‘মানুষের তৈরি’ আইন বা সংবিধান মেনে নেওয়া, নির্বাচনে অংশ নেওয়া, অ-ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করা। ‘কাফের’ সরকারের সঙ্গে সম্পর্ক গড়াকে তাঁরা মূল আদর্শ ছেড়ে দেওয়া বলে মনে করেন।

 

জিহাদিদের আরেকটি বড় অনুপ্রেরণা ছিল ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরা। তালেবান দেখিয়ে দিয়েছে, পশ্চিমা সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করে ইসলামপন্থী আন্দোলন শেষ পর্যন্ত দেশ দখল করতে পারে। তারা স্থানীয় গোষ্ঠীগুলোকে সাথে নিয়েছিল, ধীরে ধীরে সারা দেশে ক্ষমতা পোক্ত করেছিল, আন্তর্জাতিক কূটনীতি ব্যবহার করেছিল এবং সঠিক সময়ের অপেক্ষায় থেকে বিদ্যুৎগতির অভিযানে রাজধানী কাবুল দখল করেছিল।

লক্ষ্য পূরণের কৌশল নাকি আসল পরিবর্তন?

নজরে রাখার মতো দুটি গোষ্ঠী হলো মালি ও সোমালিয়ায় আল-কায়েদার দুই শাখা। এপ্রিলের শেষ দিকে আল-কায়েদার সাহেল শাখা জেএনআইএম দারুণ বাস্তববাদিতার পরিচয় দেয়।জাতীয়তাবাদী তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মেলায় তারা। মাঝেমধ্যেই এই তুয়ারেগদের সঙ্গে তাদের লড়াই হতো। একসঙ্গে বড় অভিযান চালিয়ে মালির সামরিক শাসকদের চাপে ফেলে দেয় তারা। তুয়ারেগদের তারা ‘ভাই’ বলেও সম্বোধন করে।

 

জেএনআইএমের শুধু বাড়তি সামরিক শক্তিই সবার নজর কাড়ছে না। নিজেদের তুলে ধরার ধরনও তারা বদলে ফেলেছে। একসময় তাদের প্রচারণায় আল-কায়েদার নেতা, স্লোগান আর বিশ্বব্যাপী জিহাদের ডাক থাকত। ২০২৪ সালের শেষ দিক থেকে তাদের ভিডিওগুলোতে চেনা সেই আল-কায়েদা ব্র্যান্ডিং আর দেখা যাচ্ছে না।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

 

বিশ্বজুড়ে মুসলিমদের সমস্যার কথা বলার বদলে জেএনআইএম এখন স্থানীয় সমস্যা নিয়ে বেশি কথা বলছে। দুর্নীতিবাজ ও অত্যাচারী শাসকদের হাত থেকে সাধারণ মানুষের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরছে তারা।

 

মালির সামরিক সরকার ও তাদের রুশ মিত্ররা বেসামরিক মানুষ হত্যা করছে এবং মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে বলে বারবার অভিযোগ তুলছে জেএনআইএম। এপ্রিলে তারা ‘নতুন মালি’ গড়ার জন্য ‘সকল সৎ দেশপ্রেমিকের’ প্রতি আহ্বান জানায়। ইসলামি আইনের পাশাপাশি নিরাপত্তা, ন্যায়বিচার ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দেয় তারা।

 

মালির সরকারকে সাহায্য করা রুশ বাহিনীর সঙ্গে লড়াই চললেও রাশিয়ার সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক’ গড়ার ইঙ্গিতও দিয়েছে গোষ্ঠীটি। দামেস্কের দিকে এগোনোর সময় রাশিয়ার উদ্দেশে এইচটিএস ঠিক একই ভাষায় কথা বলেছিল।

কট্টরপন্থীদের মতে, বেশি ছাড় দেওয়ার অর্থ হলো মূল বিশ্বাস ত্যাগ করা। কঠোর শরিয়া আইন জারি করা থেকে সরে আসা, ‘মানুষের তৈরি’ আইন বা সংবিধান মেনে নেওয়া, নির্বাচনে অংশ নেওয়া, অ-ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করা। ‘কাফের’ সরকারের সঙ্গে সম্পর্ক গড়াকে তাঁরা মূল আদর্শ ছেড়ে দেওয়া বলে মনে করেন।

 

সিরিয়ায় শারার কৌশলের সঙ্গে এখানে দারুণ মিল দেখা যাচ্ছে: স্থানীয় জোট গড়ো, সম্ভাব্য শত্রুদের আশ্বস্ত করো এবং বাইরের শক্তিগুলোকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দিও না।

আফ্রিকার নিরাপত্তা বিশ্লেষক আমান বেজরে দুটি গোষ্ঠীর মধ্যে মিল খুঁজে পান। জেএনআইএমের এই পরিবর্তনে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করেন তিনি। আমান বলেন, ‘জেএনআইএম আসলেই এইচটিএসের মতো বাস্তববাদিতার লক্ষণ দেখিয়েছে। নতুন এলাকায় বিস্তার ঘটানো এবং নানা জায়গা থেকে কর্মী সংগ্রহের ওপর একই সঙ্গে জোর দেওয়ায় তাদের এই খোলস বদলানোর কাজ একটু ধীরে এগোচ্ছে।’

তালেবান বনাম আল-শারা

ফ্রান্স ২৪-এর সাংবাদিক ও জিহাদবাদ বিশেষজ্ঞ ওয়াসিম নাসর জানান, কোন পথে এগোনো উচিত, তা নিয়ে জেএনআইএমের নেতৃত্বের ভেতরেই বিতর্ক চলছে। একটি পক্ষ চায় তালেবানের পথে হাঁটতে অর্থাৎ ন্যূনতম ছাড় দিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করা। অন্য পক্ষটি চায় সিরিয়ার এইচটিএসের মতো পথ। দ্রুত ক্ষমতা পেতে হলে আপস করতে হবে এবং বড় জোট গড়তে হবে। নাসরের বিশ্বাস, জেএনআইএম দুই মডেল থেকেই কিছু কিছু নেবে। রাজনৈতিকভাবে বদলে যাওয়ার ধারায় আল-কায়েদার সঙ্গে তাদের বিচ্ছেদ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

 

জেএনআইএমের মতোই সোমালিয়ার আল-শাবাবও পুরোনো শত্রুদের সঙ্গে সমঝোতায় আগ্রহী দেখাচ্ছে। বিবিসি মনিটরিংয়ের সোমালিয়া বিশেষজ্ঞ আবদুল্লাহি গুজি জানান, অক্টোবরে আল-শাবাব শক্তিশালী সোমালি গোত্র মাওয়িসলের সঙ্গে যুদ্ধবিরতি (ট্রুস) চুক্তি করেছে। এই গোত্রের যোদ্ধারা এতদিন আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে ছিল।

গুজি বলেন, ওই গোত্র লড়াইয়ের ময়দান থেকে নিজেদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে। জিহাদিদের বিরুদ্ধে সরকারের অভিযানে এই ঘটনা বড় এক ধাক্কা দিয়েছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয়ের অভিযোগ করছে পাকিস্তান। ছবি: সংগৃহীত
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয়ের অভিযোগ করছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

 

গুজির ধারণা, গোষ্ঠীটি খুব শিগগিরই ক্ষমতা দখলের এবং দেশের আরও বড় এলাকায় বিকল্প সরকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। তহবিল সংকটের কারণে এবং ডিসেম্বরে কাজের মেয়াদ (ম্যান্ডেট) শেষ হতে চলায় সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের সেনারা সরে যাচ্ছে। সোমালি সরকারও এখন রাজনৈতিক সংকট ও বিদ্রোহের মুখে পড়েছে। এই দুর্বলতার সুযোগ আল-শাবাব কাজে লাগাতে পারে বলে মনে করেন গুজি।

 

কিছু জিহাদি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর আরও একটি সুযোগ দেখছে। তাদের বিশ্বাস, পশ্চিমা সরকারগুলোর হাতে এখন এর চেয়েও বড় অনেক ঝামেলা আছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং চীন ও রাশিয়ার সঙ্গে বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতার কারণে জিহাদিদের বিরুদ্ধে লড়াই ৯/১১-পরবর্তী সময়ের মতো অগ্রাধিকার পাচ্ছে না। ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার, তালেবানের ক্ষমতায় ফেরা এবং সবশেষ সিরিয়ায় শারার উত্থান তাদের সেই বিশ্বাস আরও পাকা করেছে।

 

নিরাপত্তাবিষয়ক অলাভজনক গবেষণা সংস্থা সুফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক জানান, কিছু জিহাদি গোষ্ঠী বড় শিক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চললে পশ্চিমা সামরিক হামলা থেকে বাঁচা যায়। ‘আরেক দিন লড়াই করার জন্য বেঁচে থাকা’ সম্ভব হয়।

পশ্চিমা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থামিয়ে দিয়েছে, বিষয়টা এমন নয়। জিহাদিরা যদি মনে করে, পশ্চিমাদের মনোযোগ অন্যদিকে সরে গেছে বা তারা হস্তক্ষেপে আগ্রহী নয়, তখন তারা ক্ষমতা দখলের জন্য আরও বেপরোয়া হয়ে উঠতে পারে

ইতিহাসের শিক্ষা

চরম আপসহীন প্রতিদ্বন্দ্বী আইএসের চেয়ে ভিন্ন পথে হেঁটে আল-কায়েদা লক্ষ্য অর্জনে দীর্ঘদিন ধরেই কিছুটা নমনীয়তা দেখিয়ে আসছে। ইতিহাসে অবশ্য এর সতর্কবার্তাও রয়েছে। ২০১১ সালের আরব বসন্তের (আপরাইজিংস) পর আল-কায়েদা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল। তখন ইয়েমেন, লিবিয়া ও তিউনিসিয়ায় আল-কায়েদার সহযোগী গোষ্ঠীগুলো নিজেদের মূল নাম আড়াল করে ‘আনসার আল-শরিয়া’ (শরিয়ার সমর্থক) নামে স্থানীয় সমর্থন জোগাড়ের চেষ্টা করেছিল।

২০১২ সালে মালিতে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিলে দেশের উত্তরাঞ্চল দখল করেছিল জিহাদিরা। তখন আল-কায়েদা নেতারা তাদের তাড়াহুড়ো করে কঠোর ইসলামি নিয়ম চাপিয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। স্থানীয় মিত্রদের সঙ্গে কাজ করা, সাধারণ মানুষকে দূরে না ঠেলা এবং আল-কায়েদার সঙ্গে নিজেদের সম্পর্ক আড়ালে রাখার নির্দেশ দিয়েছিলেন তাঁরা।

তাদের এই কৌশলের অর্থ নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া ছিল না। সঠিক সময় না আসা পর্যন্ত কৌশলগত ধৈর্য (স্ট্র্যাটেজিক পেশেন্স) দেখানোই ছিল আসল উদ্দেশ্য। আজকের দিনেও ঠিক একই চিন্তা কাজ করে থাকতে পারে।

 

 

জিহাদবাদের প্রধান যুদ্ধক্ষেত্র এখন আফ্রিকা মহাদেশ। সাহেল অঞ্চলে (মালি, বুরকিনা ফাসো ও নাইজার) আল-কায়েদার শক্তিশালী শাখা জেএনআইএম আর সোমালিয়ায় আল-শাবাব দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ (ইনসার্জেন্সি) চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিদ্বন্দ্বী আইএসের সক্রিয় শাখা রয়েছে নাইজেরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, সাহেল, মোজাম্বিক ও সোমালিয়ায়।

 

 

এই গোষ্ঠীগুলো কি আসলেই তাদের লক্ষ্য বদলাচ্ছে, নাকি শুধু কৌশল পাল্টাচ্ছে? যাঁরা আপসের কথা বলছেন, তাঁরাও কঠোর শরিয়া আইনের রাষ্ট্র গড়ার স্বপ্ন পুরোপুরি ছেড়ে দিচ্ছেন এমন নয়।

ক্লার্কের প্রশ্ন হলো, এই বাস্তববাদী কৌশল কি ‘ট্রোজান হর্স কৌশল’ (ভেতরে ঢুকে দখল নেওয়ার ফন্দি), যেখানে দীর্ঘমেয়াদি লক্ষ্য না ছেড়েই ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করা হয়? তিনি বলেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো, ক্ষমতায় যাওয়া কি সত্যিই এই গোষ্ঠীগুলোকে উদারপন্থী (মডারেট) করে তোলে, নাকি টিকে থাকতে ও অবস্থান শক্ত করতে তারা শুধু কৌশল বদলাচ্ছে?’

সবাই অবশ্য কৌশল বদলাচ্ছে না। আইএস এখনো তাদের বিশ্বব্যাপী লক্ষ্যে অটল। কোনো আপস তারা মানছে না। ইয়েমেনে আল-কায়েদার শাখা একিউএপি এখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হামলার ডাক দিচ্ছে। পশ্চিমা ও ইহুদি স্থাপনায় এককভাবে হামলার উসকানি দিয়ে যাচ্ছে তারা। জেএনআইএম বা আল-শাবাবের মতো গোষ্ঠীগুলো তালেবান নাকি সিরিয়ার পথ ধরবে, কিংবা তারা আদৌ আপস করতে রাজি কি না, তা বলার সময় এখনো আসেনি।

রাষ্ট্র পরিচালনার বাস্তব চ্যালেঞ্জের মুখে পড়ে কিছু জিহাদি গোষ্ঠী হয়তো স্থানীয় রাজনীতিতেই বেশি মনোযোগী হয়ে উঠবে। অন্যরা হয়তো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত নিজেদের বড় স্বপ্নগুলো লুকিয়ে রাখবে।

বিশ্বব্যাপী জিহাদবাদের স্বপ্ন হয়তো ব্যর্থ হয়েছে। জিহাদবাদ এখনো শেষ হওয়া থেকে অনেক দূরে।

 

বিবিসির বিশ্লেষণ