Image description
গাজা সিটিতে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছেন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সর্বশেষ প্রধান নাঈম আবু নাহাল। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হামলায় হামাসের ওই কর্মকর্তা নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) টাইমস অব ইজরায়েলের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়। 
 
এর আগে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন মুইন আল-আরবিদ। গত সেপ্টেম্বরে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহাল।