Image description

উপসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট বিস্ফোরণে এক নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

গ্রিসভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না। পথে বিস্ফোরণের শিকার হয় এটি।

 

প্রতিষ্ঠানটি জানায়, বিস্ফোরণের পর এক নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল। পরে জাহাজে তল্লাশি চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

 

বিবৃতিতে ভেলোস ট্যাংকার্স জানায়, ‘বিস্ফোরণের পর নিখোঁজ বলে জানানো আমাদের একজন নাবিককে পরে জাহাজে প্রাণঘাতী আঘাতসহ পাওয়া যায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণেই ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটেছে।

 

সূত্র: আলজাজিরা