সামাজিক মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক মাধ্যমের তথ্য উল্লেখ না করলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান হতে পারে। পাশাপাশি আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ভিসার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছিল, ডিএস-১৬০ নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনে গত পাঁচ বছরে ব্যবহৃত সমস্ত সামাজিক মাধ্যমের ইউজারনেম জানাতে হবে।