Image description

শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। রোববার তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য তেহরান সাতদিনের একটি কর্মপরিকল্পনা প্রস্তাব করার পর মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বলে উল্লেখ করেন তিনি।

গালিবাফ আরো বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’

সূত্র: আল জাজিরা