সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ মসজিদে নববীকে ঘিরে বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক।
শুক্রবার তুরস্কের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান। তিনি বলেন, ‘দুই পবিত্র মসজিদের পবিত্রতা, শান্তি ও নিরাপত্তাকে লক্ষ্য করে যে-কোনো হামলা পুরো মুসলিম বিশ্বের অভিন্ন অনুভূতির ওপর অগ্রহণযোগ্য আঘাত।’
দুরান আশা প্রকাশ করেন, এ ধরনের হামলা দ্রুত বন্ধ হবে। তার মতে, এসব হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে সৌদি আরবের পাশে তুরস্ক থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি