Image description

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

৫ সেপ্টেম্বর রাজ্যের ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল পান করার পর এ ঘটনা শুরু হয়। পরে পাশের ইরেলে এলাকাতেও একই ধরনের ঘটনায় মানুষ অসুস্থ হয়ে পড়েন।বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে দৃষ্টিশক্তি হারানোসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি ওই পানীয়তে বিষাক্ত মিথানল মিশে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষাক্ত পদার্থের সুনির্দিষ্ট উৎস এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসা ও নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে।

পুলিশও তদন্ত শুরু করেছে এবং ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আগের সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৮ জন এবং আক্রান্তের সংখ্যা ১৮২ জন ছিল। পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।শীর্ষনিউজ