Image description

শনিবার যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছাতেই আন্দোলনস্থলে আনন্দের জোয়ার বয়ে যায়। প্রশ্নফাঁস কাণ্ড এবং শিক্ষা সংস্কারের দাবিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকের মুখে এ সময় স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। 

আন্দোলন চলাকালে মোবাইলে ফোন কলের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরটি পান সিজেপি প্রধান। খবর পাওয়ার পর অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন তিনি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর পাওয়ার পর অভিজিৎ দীপক বলেন, ‘আমরা এটা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন।’