দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আন্দোলনকারীরা পুলিশের দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারে।
এসপ্ল্যানেডের ডোরিনা ক্রসিং এলাকায় শুক্রবার বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল।
এর আগে, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকারকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস। ততক্ষণ পর্যন্ত যন্তর-মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে সিজেপি।
সৌরভ দাস বলেছেন, বৈঠকে তারা কেন্দ্রীয় মন্ত্রীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং এ দাবিতে কোনো আপস হবে না।