Image description

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ’ আন্দোলনের সংসদ অভিযানে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ভারতের রাজধানী দিল্লির পার্লামেন্ট চত্বর ও আশপাশের এলাকা। শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার বিক্ষোভকারী অংশ নেয় এতে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান, কাঁদানে গ্যাস ও ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছবিতে উঠে এসেছে আন্দোলনের সেই উত্তাল মুহূর্তগুলো।