Image description

মিয়ানমারের উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি আরোহী নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, জুন মাসের শেষের দিকে জাহাজ দুটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠী যাদের অনেকে আবার বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে গিয়েছিলেন।

নৌকাডুবির এ ঘটনায় ৫০০ জনের বেশি নিহত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।