কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি জানায়, তারা এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি যৌথ হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তাদের ‘নাসর ২’ অভিযানের অষ্টম তরঙ্গে এই হামলা চালানো হয়েছে। হামলায় মার্কিন বাহিনীর একটি সি-র্যাম আগাম সতর্কবার্তা দেওয়া রাডার এবং মার্কিন সেনাদের একটি সমাবেশস্থলকে নিশানা করা হয়।
বিবৃতিতে আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। একই সঙ্গে তারা কুয়েতের জনগণকে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানোর আহ্বান জানিয়েছে।
শীর্ষনিউজ