Image description

হরমুজ প্রণালি ইরানের অন্যতম প্রধান ‘প্রতিরোধের উপাদান’ এবং এটি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ি।

 

ইরানের তাসনিম নিউজ এজেন্সি রেজায়িকে উদ্ধৃত করে লিখেছে, হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিরোধক হিসেবে কাজ করে। ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির ওপর ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।

এর আগে ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনার জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ার চাপ তৈরি হয়েছে।

 

সূত্র: আল জাজিরা