Image description

ইসলামাবাদে মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করার পর এটি পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর।

এই সফরের একদিন আগে পাকিস্তান ও কাতার ঘোষণা দেয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম দফায় একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে ৬০ দিনের রূপরেখা।

আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান উত্তেজনা প্রশমন এবং সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার এই সময়ে শান্তিপূর্ণ সমাধান উৎসাহিত করতে ইসলামাবাদের প্রচেষ্টার স্বীকৃতি দেন ইরানের প্রেসিডেন্ট।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গার্ড অব অনার দেওয়া হয় পেজেশকিয়ানকে।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।