Image description

ইংলিশ চ্যানেল অতিক্রমের চেষ্টাকালে রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একথা জানিয়েছেন।

 

রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্টারমার বলেন, ‘এই সফল অভিযান রাশিয়ার ওপর আরো একটি আঘাত। উক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।’

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ট্যাংকারটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, ‘এই ধরনের অভিযানের জন্য দক্ষতা, পেশাদারিত্ব এবং সাহসের প্রয়োজন। আমি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য এবং এতে জড়িত সকলকে শ্রদ্ধা জানাই।’

রাশিয়া ইউক্রেনে তার সংঘাতের অর্থায়নের জন্য ছায়া নৌবহরের ওপর নির্ভর করে।

সূত্র: আল জাজিরা