তুমুল আলোচিত ককরোচ জনতা পার্টির পর এবার ইউটিউবার এবং ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস বিজয়ী এলভিশ যাদব ‘খড়গোশ জনতা পার্টি’ (কেজেপি) নামে একটি কাল্পনিক দল চালু করে ইন্টারনেটের সাম্প্রতিক রাজনৈতিক ব্যঙ্গ-বিদ্রূপের ধারায় যোগ দিয়েছেন।
বুধবার ঘোষিত এই ব্যঙ্গাত্মক দলটি ভাইরাল হওয়া ‘ককরোচ জনতা পার্টির’ একটি মজাদার পাল্টা জবাব হিসেবে তৈরি করা হয়েছে।
যাদব একাধিক পোস্ট এবং খরগোশকে কেন্দ্র করে একটি রসিকতাপূর্ণ ইশতেহারের মাধ্যমে এই ব্যঙ্গাত্মক প্রচারের পোস্টার উন্মোচন করেছেন। খরগোশ জনতা পার্টির স্লোগান হলো ‘তীক্ষ্ণ মন, সজাগ কান এবং গাজরের শক্তিতে চালিত উন্নয়ন’। দলটি তাদের তিন দফা কর্মসূচিতে গাজরকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে।
যাদব তার অনুসারীদের দিল্লির জন্তর মন্তরে জড়ো হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে যারা আসবেন, তাদের জন্য বিনামূল্যে গাজরের লোভ দেখানো হয়েছে।
তিনি একটি বিশেষ সোশ্যাল মিডিয়া পেজও চালু করেছেন। যেখানে তিনি নিজেকে দলটির প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরেন এবং ঠাট্টা করে নিজেকে এর প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন।
‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে অনলাইন জগত ছাড়িয়ে বাস্তবে ক্রমবর্ধমান আলোচনার মধ্যেই এই নতুন দলটি এসেছে।
সূত্র : এনডিটিভি