মাল্টার নাগশাওয়ার লাকার মাগতাবে ‘তা লরডেস’ আতশবাজি কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
ডেইলি মেইলের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, তীব্র বিস্ফোরণে ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় স্থানীয়রা। ঘটনায় তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাল্টা ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে বলা হয়, পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, হতাহতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দমকলকর্মীরা এখনো এলাকাটিতে তল্লাশি চালাচ্ছেন।
বিস্তারিত আসছে...