Image description

সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউসে ফিরতি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

 

বেইজিংয়ে রাষ্ট্রীয় সফর চলাকালীন বৃহস্পতিবার (১৪ মে) ট্রাম্প এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

 

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। পরবর্তী এই বৈঠকের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাম্প।

 

এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনের ফার্স্ট লেডি পেং লিইয়ুয়ানকেও বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

 

বেইজিং সফরের অংশ হিষেবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্প তার বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। ট্রাম্প সেই ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বর্তমান সুসম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

 

শি জিনপিংকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে ট্রাম্প বলেন, আমেরিকা ও চীনের এই বন্ধুত্বের ইতিহাস অনেক পুরোনো। আমেরিকার জন্মের শুরুর দিকে যেসব মার্কিন ব্যবসায়ীরা বাণিজ্যের উদ্দেশে চীন যেতেন তাদের ‘নতুন মানুষ’ বলে ডাকতেন চীনারা।

 

ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান বিশ্বে আমেরিকা ও চীনের মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রভাবশালী।