Image description

টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ২০২১ সালে বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। কিন্তু হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। এরপর অভিনয় ও রাজনীতি দুটোই করেছেন। তবে রাজনীতিতেই সরব ছিলেন এই নায়িকা। দলের কাজের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। একসময় পান তৃণমূলের রাজ্য সম্পাদক পদ।

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বরাহনগর কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায় যোগ দেন বিজেপিতে। সেখানে উপনির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান সায়ন্তিকা। তার বিপরীতে ছিলেন সজল ঘোষ। বছর দেড়েক আগে সজলকে হারিয়ে প্রথম সাফল্য পান সায়ন্তিকা।

 

এবার বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে বিজেপির একই প্রার্থীর কাছেই হারলেন সায়ন্তিকা। অভিনেত্রীকে জয়ী করতে প্রচারণায় নেমেছিলেন অভিনেতা ও সাংসদ দেবও। তবে শেষরক্ষা হলো না। এর আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষকে হারিয়েছিলেন ৮ হাজার ১৮ ভোটে। এবার বিজেপি ঝড়ে সেই সজলের কাছেই ১৬ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে হারলেন সায়ন্তিকা।