Image description

পশ্চিমবঙ্গের নির্বাচনী হিসাব-নিকাশে মুসলিম ভোটাররা কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তারা মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণবঙ্গের কিছু অংশের মতো রাজনৈতিকভাবে নির্ণায়ক জেলাগুলিতে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

ভারত থেকে বিবিসির প্রতিনিধি সৌতিক বিশ্বাস জানান, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রায় ৮৮টিতে মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশের বেশি। এরফলে জয়-পরাজয়ে মুসলিম ভোট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

২০২১ সালের নির্বাচন সেই প্রভাবের ব্যাপকতা দেখা গিয়েছিল। তৃণমূল কংগ্রেস ৮৫টি মুসলিম-অধ্যুষিত আসনের মধ্যে ৭৫টিতে জয়লাভ করে, যা মমতা ব্যানার্জির পেছনে একটি শক্তিশালী ঐক্যবদ্ধতার ইঙ্গিত দেয়। কাজেই বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসার পথ নির্ভর করছে এই গোষ্ঠীকে বিভক্ত বা দুর্বল করার পাশাপাশি হিন্দু ভোটকে একত্রিত করার ওপর।

সৌতিক বলেন, এ কারণেই তাদের নির্বাচনী প্রচারণায় ‘অনুপ্রবেশ’, সীমান্ত জেলা এবং জনসংখ্যার পরিবর্তন সংক্রান্ত বিতর্ক প্রাধান্য পেয়েছিল।

এই নির্বাচন আরো বেশি বিতর্কিত হয়ে উঠেছে, কারণ সমালোচকদের মতে, একটি বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বেশ কয়েকটি জেলায় মুসলিম ভোটারদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলেছে।

সূত্র: বিবিসি