Image description
 

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ট্যাঙ্কারটি ‘অজ্ঞাত লক্ষ্যবস্তু’ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।

ইউকেএমটিও’র বরাতে জানানো হয়েছে, হামলার শিকার ওই জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের উপকূলীয় এলাকা সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (১৮ কিলোমিটার) পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ারে হামলার ঘটনা ঘটে।

ইউকেএমটিও জানিয়েছিল, সেখানে একাধিক ছোট নৌকা থেকে ওই জাহাজটিতে হামলা চালানো হয়।

সূত্র: আল-জাজিরা