Image description

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আবারও পশু বলি দেওয়ার চেষ্টা করেছে। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইহুদিদের অন্যতম প্রধান প্রাচীন ধর্মীয় আচার পাসওভারের অংশ হিসেবে একটি ছাগল বলি দেওয়ার চেষ্টা করেন একদল ইহুদি। এ ঘটনায় সন্দেহভাজনসহ ২১ জনকে আটক করে জেরুজালেমের পুলিশ।

 

রোববার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। ঘটনাটি গত শুক্রবারের।

 

পুলিশ জানিয়েছে, একদল ইসরায়েলি জোর করে মসজিদের কম্পাউন্ডে প্রবেশ করে। তারা সঙ্গে একটি একটি ছাগল নিয়ে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল পাসওভারে পশু বলি দেওয়। এ সময় টেম্পল মাউন্টের (মসজিদ কম্পাউন্ড) নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেয়। জোর করায় সন্দেজভাজনসহ ২১ জনকে আটক করা হয়।

 

হারেৎজ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে তাদের ছেড়ে দেন। জেরুজালেমে অবস্থিত মসজিদ কম্পাউন্ডটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি ধর্মালম্বীদের জন্য পবিত্র স্থান। ইসলায়েরি দখলদার বাহিনীর নিয়ন্ত্রণাধীন এই এলাকায় প্রায়ই ইহুদিরা জোরপূর্বক প্রবেশ করে। যেটা পরবর্তীতে জেরুজালেমে উত্তেজনার সৃষ্টি করে।

 

এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। গত মাসে টেম্পল মাউন্টে (ইহুদিদের ধর্মীয় স্থান) বলির ছাগল নেওয়ার চেষ্টার অভিযোগে ১৪ জন ইহুদি যুবক ও কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালে পাসওভারের বলিদানের পরিকল্পনার সময় ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালে একটি ছাগলসহ টেম্পল মাউন্ট কর্মীদের আটক করা হয়। ২০১৭ সালে ‘রিটার্ন টু টেম্পল মাউন্ট’ আন্দোলনের সদস্যরা সমর্থকদের বলিদানের জন্য পরোনো সিটিতে ছাগল নিয়ে আসতে প্রকাশ্যে আহ্বান জানান। এরপরই সাতজন কট্টরপন্থি ইহুদি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।