Image description

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো আলোচনার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। এর ফল কখনোই ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাঘাই বলেন, ১০ দফা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল এবং তা ইসলামাবাদে আলোচিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

মুখপাত্র বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীর কাছে ইরান তার অবস্থান স্পষ্ট করেছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির কোনো অংশ ছিল না।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুইবার আলোচনা ও সমঝোতা লঙ্ঘন করেছে, ইরানের ওপর হামলা চালিয়েছে এবং ইরানি জনগণকে হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা