যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোনসহ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি–১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরও কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে।
তবে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয়।
আলোচনার জন্য পাকিস্তান ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। দেশটির প্রতিরক্ষাপ্রধান সম্প্রতি তিন দিনের সফরে তেহরান গিয়েছিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম দলগুলো, যাদের মধ্যে নিরাপত্তা দল ও সাঁজোয়া যান রয়েছে, ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে, আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তবে সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের কঠোর বক্তব্য সম্ভাব্য এই আলোচনার ওপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা