Image description

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে চলমান সংঘাতের মধ্যে ১৮ মার্চ সৌদি আরবে সংঘটিত হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ভারতীয় দূতাবাস। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, ‘আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

দূতাবাসের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় বা হামলার বিস্তারিত বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।