ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘেমনা নদীতে পেতে রাখা জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ। শুক্রবার (২০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চালতপাড় এলাকায় মাছটি ধরা পড়ে। জেলে আট শ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে প্রফুল্ল দাস নামে এক জেলে ১৬ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ নিয়ে আসেন।
তিনি জানান, নাসিরনগর উপজেলা হাওরবেষ্টিত। দেশীয় প্রজাতির মাছের জন্য এ উপজেলা বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়।