Image description

‘পিংক বাস সার্ভিস’ চালুর পর থেকেই নানা ধরনের ট্রলের শিকার হচ্ছেন নারী বাস চালকরা। রীতিমতো নারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ বা আবার বলছেন এই উদ্যোগে সফল হতে পারবেন না নারীরা। বিষয়টি নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

 

সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

 

 

বুধবার নিজের ফেসবুকে এ প্রসঙ্গে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়, সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

 

সাদিয়া আয়মানের ফেসবুক থেকে নেওয়া
সাদিয়া আয়মানের ফেসবুক থেকে নেওয়া

 

 

অভিনেত্রীর ভাষ্য, আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’ পাশাপাশি ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগীদের প্রতি আহ্বানও জানান অভিনেত্রী।