Image description

আবুল হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রকাশ হওয়া ‘পরী’ গানটিতে ২০ বছরের বড় শাকিবের সঙ্গে স্টার জলসার ‘বধুঁয়া’ সিরিয়ালের মিষ্টি মেয়ে জ্যোর্তিময়ীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছে।

 

পুরান ঢাকার অলিগলি আর গ্যাংস্টারদের দাপুটে লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স’ শাকিব খানের এবারের ঈদ রিলিজ। সিনেমায় শাকিবের কঠিন জীবনে এক পশলা বৃষ্টির মতোই স্বস্তি হয়ে প্রবেশ করলেন জ্যোতির্ময়ী কুন্ডু। প্রথমবারের মতো ঢালিউডে পা রেখেই প্রতিভার স্বাক্ষর রাখলেন ‘প্রজাপতি ২’ তারকা জ্যোতির্ময়ী। ছবির প্রথম গান ‘পরী’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় শাকিব-জ্যোতির্ময়ীর রসায়ন নিয়ে চর্চা চলছে ব্যাপক। গানটি মুগ্ধ করেছে দর্শকদের।

 

৪৬ বছর বয়সী শাকিব খান এখনও ঢালিউডে রাজত্ব করছেন। গানটিতে তার ড্যাশিং লুক এবং স্টাইলিশ উপস্থিতি মুগ্ধ করেছে দুই বাংলার দর্শকদের। শাকিব-জ্যোতির্ময়ীর জুটিটি প্রশংসিত হলেও নেটিজেনদের একটি বড় অংশ তাদের বয়সের ব্যবধান নিয়ে গুঞ্জন শুরু করেছেন। ২০ বছরের বড় শাকিবের সঙ্গে পর্দায় জ্যোতির্ময়ী সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

 

‘প্রিন্স’ সিনেমার রোম্যান্টিক ট্র্যাক ‘পরী’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল।

 
 

 

আবুল হায়াত মাহমুদের গ্যাংস্টার সিনেমা ‘প্রিন্স’-এ শাকিবের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের বেশ কয়েকটি মনোরম স্পটে সিনেমাটির চিত্রায়ণ হয়েছে।