Image description

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর স্থিতিশীল রাখতে ১১টি ভোগ্যপণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন রমজানে বাজারে পর্যাপ্ত সরবরাহ ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এই সুবিধা দেওয়া হলো।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান উপলক্ষে দেওয়া এসব আমদানি সুবিধা অবিলম্বে কার্যকর হয়ে আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।


এর আগে গত ৮ নভেম্বর জারি করা অপর এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এসব পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে।

এই পদক্ষেপের ফলে আমদানিকারকদের প্রাথমিক মূলধনের চাপ কমবে এবং রমজানের আগে দেশের বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

 

শীর্ষনিউজ